Logo
Logo
×
   

সারাদেশ

হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখলচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেনসহ ছয়জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। 

সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত ফয়সাল ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। 

অন্যরা হলেন- উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল ও জেলা কৃষক দলের সদস্য জামাল হোসেন। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়। 

আদালত সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই অভিযুক্তরা রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করে। একাধিকবার ভুক্তভোগী দোকানের মালিক হাবিব উল্যাকে ভয়ভীতিও দেখায়। এ ঘটনায় ৮ জুলাই হাবিব বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা ফয়সালসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। 

পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম