Logo
Logo
×
   

সারাদেশ

স্ত্রীর পরকীয়া প্রেমিককে কোপালেন স্বামী

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

স্ত্রীর পরকীয়া প্রেমিককে কোপালেন স্বামী

ত্রিশাল থানা

স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে প্রেমিককে চাপাতি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেছেন স্বামী শহীদ মিয়া। সোমবার দুপুরে ত্রিশাল পৌর শহরের দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামের ফজলুল হকের ছেলে শহীদ চাকরি করেন একটি ফ্যাক্টরিতে। স্বামী অফিসে চলে গেলে স্ত্রী খাদিজা বেগম পরকীয়ায় মগ্ন থাকেন প্রতিবেশী বুলুর সঙ্গে। সম্প্রতি ওই প্রেমিকযুগল ধরা পড়েন স্থানীয়দের কাছে। এ নিয়ে দেন-দরবারও হয়। দরবারে আপস মীমাংসা হলেও স্বামী সেই ক্ষোভ মনে মনে পোষণ করে চলছিলেন।

সোমবার দুপুরে বুলুকে দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে পেয়ে চাপাতি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন ওই নারীর স্বামী শহীদ। এ সময় সেখানে উপস্থিত জনতা শহীদকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়রা আহত বুলুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল জানান, বুলুকে দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে পেয়ে চাপাতি দিয়ে কুপাতে থাকলে সাধারণ জনতা শহীদকে গণপিটুনি দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে তিনি আমাদের জানিয়েছেন, বুলু তার স্ত্রীকে ধর্ষণ করার কারণে তাকে কুপিয়েছেন। আহত বুলু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম