Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আমি নিহত আলিফ নই, জীবিত পিন্টু’

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

‘আমি নিহত আলিফ নই, জীবিত পিন্টু’

Advertisement

‘আমি নিহত সাংবাদিক আলিফ নই; আমি এখনো জীবিত আছি, আমার নাম বদরুজ্জামান পিন্টু।’

নিজের ছবি নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের নিউজে ব্যবহৃত হওয়ায় এভাবেই বিব্রত হওয়ার কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) কনটেন্ট ক্রিয়েটর বদরুজ্জামান পিন্টু এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লার মৃত শওকত আকবর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুন নাহারের ছেলে।

পিন্টু বলেন, নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের কর্মজীবন নিয়ে কখনো মুচি, কখনো ফেরিওয়ালা, আবার কখনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছদ্মবেশে সীমান্ত অনুসন্ধানী সাংবাদিকতা তুলে ধরতে ব্যবহৃত ছবির মধ্যে আমার একটি ছবি ব্যবহার করা হয়েছে। যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, ২০২৫ সালের ৩ জুলাই তার ফেসবুকে ‘দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, আমি শুধু অভিনেতা’ ক্যাপশন দিয়ে এ ছবিটি আপলোড করা হয়। এ ছবিটিতে ৭১৭ জন লাইক ও ২২৪ জন মন্তব্য করেন। দেশের শীর্ষ জাতীয় দৈনিক, অনলাইন, টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবে এ ছবিটি এখন দেশজুড়ে নিহত আলিফের ছবি হিসেবে ভাইরাল হয়ে গেছে।

জানা যায়, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আলিফের অনুসন্ধানী সাংবাদিকতা তুলে ধরতে তাকে নিয়ে ‘কখনো মুচি, কখনো ফেরিওয়ালা’ বা ছদ্মবেশে তথ্য সংগ্রহ নিয়ে প্রতিবেদনে একাধিক ছবির মধ্যে আলিফ ফকিরের স্থলে বদরুজ্জামান পিন্টুর ছবি সংবাদে প্রকাশিত হয়।

আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

এদিকে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের বিচার চেয়ে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু এবং নিহতের পরিবারকে সাংবাদিক কল্যাণ ফান্ডসহ রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম রাকিব। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সুজিত কুমার দাস, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য কামাল উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, সাংবাদিক শামীম আনোয়ার, মোখলেছুর রহমান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা

স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় একজনের মৃত্যু

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় একজনের মৃত্যু

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

আরও পড়ুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

যুগান্তরে সংবাদ প্রকাশ রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম