Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে মোহাম্মদ মিলন (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকালের দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের আব্দুল বারেকের ছেলে। 

স্থানীয়রা জানায়, দুপুর ১টার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা শাখা নদীতে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে নামেন মিলনসহ আরও কয়েকজন। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত মিলন নদীর পানিতে তলিয়ে যান। কাছাকাছি থাকা অন্য জেলেরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে পানির ওপর তার জাল ভাসতে দেখে সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে নদীর পানি কিছুটা কমে এলে মিলনের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন খবরটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম