Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পথচারীদের রক্ষা করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম

পথচারীদের রক্ষা করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

Advertisement

ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কের উপর ঝুলে ছিল। পথচারীরা যাতে দুর্ঘটনায় না পড়েন, সেজন্য নিজেই সরাতে গিয়েছিলেন ননাই বিবি (৫২) নামে এক গৃহবধূ।

মানবিক উদ্যোগই হয়ে উঠল তার জীবনের শেষ কাজ। পথচারীদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই প্রাণ হারান ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর মহম্মদপুর গ্রামের ওই গৃহবধূ।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর মহম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ ওই গ্রামের জর্দার বাড়ির মৃত আবুল কাসেমের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঝড়ে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কের উপর ঝুলে ছিল। সকালে বাড়ির সামনের ওই পথ দিয়ে যাওয়ার সময় ননাই বিবি তারটি দেখতে পান। যেকোনো সময় পথচারী দুর্ঘটনার শিকার হতে পারেন- এমন আশঙ্কায় তিনি তারটি রাস্তা থেকে সরানোর চেষ্টা করেন। এ সময় তারটিতে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, ঝড়ের পর বিদ্যুতের লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। তারা ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত এবং ঝুলন্ত তারের বিষয়ে বিদ্যুৎ বিভাগের নিয়মিত নজরদারির দাবি জানান।

পরশুরাম পল্লী বিদ্যুতের ডিজিএম সুহেল আখতার বলেন, মৃত্যুর ঘটনা সত্য। তারটি ঝুলন্ত অবস্থায় ছিল; কিন্তু এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম মডেল থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম যুগান্তরকে জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

ফেনীতে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম