Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাউজানে নালার স্রোতে ভেসে তিন বছরের শিশুর মৃত্যু

Advertisement

Icon

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

রাউজানে নালার স্রোতে ভেসে তিন বছরের শিশুর মৃত্যু

Advertisement

চট্টগ্রামের রাউজান উপজেলায় নালার স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মোস্তাকিম ওই এলাকার মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে। গত চার দিনের টানা বর্ষণে নালায় প্রবল স্রোত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের সঙ্গে একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দাদার পেছনে পেছনে হাঁটার সময় অসাবধানতাবশত সড়কের পাশের পানি চলাচলের নালায় পড়ে যায় সে। প্রবল স্রোতে শিশুটি কিছু দূর ভেসে যায়।

একপর্যায়ে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে নালায় ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি তার দাদার পেছনে পেছনে একটি দোকানে যাচ্ছিল। বৃষ্টির কারণে নালায় তীব্র স্রোত থাকায় সে পড়ে গিয়ে ভেসে যায়। পরে আমার গাড়িতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম