Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্যার পানিতে আটকা প্রসূতিকে উদ্ধার, হাসপাতালে পুত্রসন্তানের জন্ম

Advertisement

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:১৫ পিএম

বন্যার পানিতে আটকা প্রসূতিকে উদ্ধার, হাসপাতালে পুত্রসন্তানের জন্ম

ছবি: সংগৃহীত

Advertisement

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার মধ্যে প্রসব বেদনায় কাতর এক গৃহবধূকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গলা সমান পানি অতিক্রম করে স্ট্রেচারে বহন করে তাকে অ্যাম্বুলেন্সে পৌঁছে দেন উদ্ধারকর্মীরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

প্রসূতির নাম মিজবাহুল জান্নাত (২২)। তিনি সৌদি আরব প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। ডলু নদের তীরবর্তী খৈয়ারকুল গ্রাম কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সম্পূর্ণ প্লাবিত হওয়ায় পরিবারের পক্ষে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টার দিকে মিজবাহুল জান্নাতের প্রসব বেদনা শুরু হয়। বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার হলেও পুরো সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় তিনি বাড়িতেই আটকা পড়েন। একপর্যায়ে ভোরে পরিবারের সদস্যরা লোহাগাড়া ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। গলা সমান পানির মধ্যে প্রায় ৬০০ মিটার পথ স্ট্রেচারে বহন করে প্রসূতিকে নিরাপদ স্থানে এনে আগে থেকে প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার অভিযানে পানিবন্দি ওই নারীকে উদ্ধার করে নিরাপদে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

কেরালায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

কেরালায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস

ফারাক্কা ব্যারাজের ১০৯ গেট খোলা বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস

হুহু করে বাড়ছে পদ্মার পানি

হুহু করে বাড়ছে পদ্মার পানি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম