Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বন্যার্তদের পাশে হুইপ জি কে গউছ

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম

বন্যার্তদের পাশে হুইপ জি কে গউছ

হবিগঞ্জে বন্যার্তদের পাশে হুইপ জি কে গউছ। ছবি: যুগান্তর

Advertisement

হবিগঞ্জে নদী ভাঙনের কবলে পড়ে পানিবন্দি বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। 

শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি ঢাকা থেকে হবিগঞ্জ পৌঁছেই ছুটে যান দুর্গত এলাকায়। 

এ সময় জি কে গউছ খোয়াই নদীর ভাঙা বাঁধ পরিদর্শন করেন। পানিবন্দি হয়ে পড়া কয়েকশ’ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এছাড়া ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন গউছ।

জি কে গউছ বলেন, এ বন্যাটি একটি প্রাকৃতিক দুর্যোগ। কোনো মানুষের পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অতিবৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পানির চাপে দুর্বল বাঁধ থাকার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। কয়েক হাজার পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসন, দলীয় নেতাকর্মীসহ সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষকে নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে নদীর তীর ভেঙে প্রচুর পানি প্রবেশ করা সত্ত্বেও কোনো প্রাণহানি ঘটেনি।  

তিনি বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ শুরু করেছি। যেগুলো দৃশ্যমান ক্ষতি হয়েছে সেগুলো আগে পূরণের উদ্যোগ নেওয়া হবে। অনেক স্থানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত সংস্কার করতে হবে। এসব ক্ষতি পূরণের জন্য রাষ্ট্র যথাযথভাবে দায়িত্ব পালন করবে।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, এনামুল হক, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সফিকুর রহমান সিতু প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম