Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম

চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম সেনানিবাসের উদ্যোগে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অসুস্থ ও দুর্ভোগে পড়া মানুষের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থাও করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ত্রাণ কার্যক্রমের প্রথম দিনে এসব এলাকার প্রায় ৫০০ মানুষের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা প্রায় ১ হাজার মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারুয়ালছড়িসহ আশপাশের বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সেনাসদস্যরা নৌযান ও অন্যান্য উপায়ে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শনাক্ত করেন। পরে তাদের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার বিষয়ে সচেতন করা হয়।

ত্রাণ বিতরণের সময় অনেক এলাকায় সেনাসদস্যদের নৌযানে করে এবং কোথাও কোথাও কাঁধে করে ত্রাণসামগ্রী বহন করে দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে দেখা যায়।

চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

‘অভিযানে যাব দোয়া কইরো মা', শেষবার বলেছিলেন নিহ’ত সেনাসদস্য

‘অভিযানে যাব দোয়া কইরো মা', শেষবার বলেছিলেন নিহ’ত সেনাসদস্য

শহী'দ সেনাসদস্য তিতাস শেখকে রাষ্ট্রীয় মর্যাদায় ফরিদপুরে দা'ফন

শহী'দ সেনাসদস্য তিতাস শেখকে রাষ্ট্রীয় মর্যাদায় ফরিদপুরে দা'ফন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

সেনাসদস্য তিতাসের শেষ কথা, ‘অভিযানে যাব, দোয়া কইরো মা’

সেনাসদস্য তিতাসের শেষ কথা, ‘অভিযানে যাব, দোয়া কইরো মা’

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম