Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চকরিয়ায় বানের পানিতে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

চকরিয়ায় বানের পানিতে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

নিহত সুজিত দাস (১৩)। ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বন্যার তীব্র স্রোতে ভেসে যাওয়া সুজিত দাস (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১২ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাসপাড়া এলাকার মাতামুহুরী নদীসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সুজিত দাস একই এলাকার তুফান দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে কৈয়ারবিল জলদাসপাড়া এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি মাতামুহুরী নদীর দিকে প্রবাহিত হচ্ছিল। শনিবার বিকাল ৩টার দিকে সুজিত দাস আরও দুজনের সঙ্গে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে গেলে প্রবল স্রোতে সুজিত ভেসে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। 

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রবল স্রোতের কারণে অভিযান ব্যাহত হয়। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর রোববার বিকালে সুজিতের লাশ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের নর্থ জোনের ইনচার্জ দিদারুল হক জানান, ঘটনাস্থলে পানির স্রোত অত্যন্ত তীব্র থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয়েছে। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সহায়তায় রোববার বিকাল ৩টার দিকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম