Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিকলী হাওড়ে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

নিকলী হাওড়ে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

শফিকুল ইসলাম তুলু। ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জের হাওড় পর্যটন এলাকার নিকলী হাওড়ে ডুবসাঁতার খেলতে নেমে নিখোঁজ গাজীপুরের পর্যটক শফিকুল ইসলাম তুলুর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। দীর্ঘ ৪০ ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর রোববার সকালে ঘোড়াউত্রা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এমন মর্মান্তিক দুর্ঘটনায় পর্যটক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাওড় ভ্রমণে এসে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শফিকুল ইসলাম তুলু (২৮) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

শুক্রবার সকালে কাপাসিয়া থেকে ২৫ জনের একটি পর্যটক দলের সঙ্গে তিনি নিকলী হাওড় ভ্রমণে এসেছিলেন। 

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, শুক্রবার দুপুরের দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকা পরিভ্রমণের সময় পর্যটকবাহী ওই নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় শফিকুলসহ তিনজন হাওড়ের ভাসান পানিতে গোসল ও ডুবসাঁতার খেলতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে শফিকুল পানিতে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। সঙ্গীরা অনেক চেষ্টা করেও উদ্ধার তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

নিকলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহসান হাবীব জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল শুক্রবার বিকাল থেকেই অনুসন্ধান শুরু করে। তবে প্রথম দুই দিন তার কোনো সন্ধান মেলেনি। রোববার সকালে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয় অধিবাসীরা। পরে রোববার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

পাগলা মসজিদের দানবাক্স মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম