Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দুইতলা ভবনের পুরাতন সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ধসে দুই শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার দুই নাম্বার রোড এলাকায় মো. মিজান ও আক্তারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো সামিয়া (৬) ও রুহুল আমিন (৮)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

‎আহত রুহুল আমিনের বাবা মো. রাসেল এবং সামিয়ার বাবা আব্দুর রহিম বাদশা। তারা উভয়েই পেশায় অটোরিকশাচালক এবং একই এলাকার মাসুম ও জালাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

গুরুতর আহত নুরুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সামিয়াকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থা আশঙ্কাজনক।

‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামসুদ্দোহা বলেন, সকালে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম