Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫২ এএম

ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল

ভাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল গমন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে তাকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল নামে। 

সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকেই ভাঙ্গা গোল চত্বর থেকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুপাশে অবস্থান নেন বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

একইদিন সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর গোল চত্বরে পৌঁছালে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। সকাল থেকেই গোল চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

ভাঙ্গা ও সদরপুরের কয়েকজন নেতাকর্মীদের মধ্যে আইয়ুব মোল্লা, স্বরণ, সিদ্দিক মিয়া, জাহাঙ্গীর হোসেন, একরামুল, মিলন, ফজলে সুবাহান শামিম, তুরান রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভাঙ্গায় একটি বিশ্ব বিদ্যালয় চায়। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনার প্রবণতা বেড়েছে, সড়কটি যেন ৬ লাইন করা হয়। 

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার ভাঙ্গা হয়ে বরিশাল সফরে গেছেন। তার এই সফর সফল করতে আমরা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গায় হাজারো নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমবেত হয়েছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম