Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মধ্যরাতে অবৈধ সংযোগ দেওয়ার গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

মধ্যরাতে অবৈধ সংযোগ দেওয়ার গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে অবৈধ সংযোগ দেওয়ার সময় গ্যাস বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১নং গলির দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধ আরিফুল ইসলাম (৩৫) রংপুর জেলার কালিগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার সংলগ্ন তানিয়ার বাড়ির ভাড়াটিয়া। অন্য ৩ আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে স্যানেটারি মিস্ত্রি আব্দুল জলিল বলেন, চিতাশাল ১নং গলির দেলোয়ার হোসেনের সঙ্গে ১৭ হাজার টাকায় সড়ক কেটে তার বাড়িতে তিতাস গ্যাসের একটি সংযোগ দেওয়ার চুক্তি হয়। এতে দেলোয়ার অগ্রিম ২ হাজার টাকা দিয়েছেন। বাকি টাকা কাজ শেষে দেবেন। বিষয়টি দেলপাড়া এলাকার গ্যাস কন্ট্রাক্টর মাসুমকে জানালে তিনি কয়েকজন লোক দেন আর আমার পক্ষ থেকে আরিফুলকে নিয়ে রাতে কাজ শুরু করি। মাটি কেটে পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন আমাদের ৪ জন শ্রমিক আহত হন। ৩ জনের নাম জানা নেই, তারা সামান্য আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরিফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তার ৬৫% দগ্ধ হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম