Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আত্মসমর্পণ করল ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যু

Advertisement

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

আত্মসমর্পণ করল ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যু

আত্মসমর্পণ করল ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যু

Advertisement

সুন্দরবনে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন বনদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের সময় তারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কোস্টগার্ডের পশ্চিম জোনের সদর দপ্তর মোংলায় এক প্রেস ব্রিফিংয়ে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।

এর আগে সোমবার (১৩ জুলাই) বিকাল ৫টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় সদস্য বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

কোস্টগার্ড জানায়, সুন্দরবনে চলমান বিশেষ অভিযানের ধারাবাহিক সফলতায় বনদস্যুরা এখন কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। ফলে একের পর এক বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছেন।

সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং বনদস্যুদের নির্মূলের লক্ষ্যে বর্তমান সরকারের নির্দেশনায় বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সময়ে দস্যুদের হাতে জিম্মি থাকা ৪২ জন জেলে ও বনজীবীকে জীবিত উদ্ধার করে চিকিৎসা শেষে নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাহিনীটির ভাষ্য, টানা অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু চক্রের কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এরই ধারাবাহিকতায় এর আগে গত ২১ মে ছোট সুমন বাহিনীর সাত সদস্য এবং গত ৯ জুলাই বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিলেন। সর্বশেষ ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ সদস্যও আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।

আত্মসমর্পণের সময় দস্যুরা কোস্টগার্ডের কাছে ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন।

আত্মসমর্পণকারীরা হলেন- জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইয়ুব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাহজাহান শেখ (৪২) ও হেলাল (৩৮)। তারা খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।

এ ছাড়া আকরাম শেখ (৪৫), নূরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০) ও শরিফুল ইসলাম বয়াতি (২১) বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার বাসিন্দা। অপর সদস্য মো. জয়নাল আবেদীন (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

বর্তমানে আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ জব্দের প্রক্রিয়া এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের পুনর্বাসনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড আরও জানিয়েছে, সুন্দরবনে সক্রিয় অন্য সব বনদস্যুকেও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে। যারা আত্মসমর্পণ করবে, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। তবে যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা এবং সবার সহযোগিতায় অচিরেই সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে জানান জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

সুন্দরবনে ১৫ অপহরণ, আতঙ্কে জেলে-মহাজন

সুন্দরবনে ১৫ অপহরণ, আতঙ্কে জেলে-মহাজন

চিত্রাপাড়ের গোলফলে নতুন সম্ভাবনার হাতছানি

চিত্রাপাড়ের গোলফলে নতুন সম্ভাবনার হাতছানি

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

সংবাদ সম্মেলনে চিফ হুইপ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

আরও পড়ুন

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

লাখাইয়ে শেয়ালের কামড়ে আহত ২৭

লাখাইয়ে শেয়ালের কামড়ে আহত ২৭

ধারণক্ষমতার সাড়ে চারগুণ রোগী ভর্তি জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়

জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম