Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর রুবেল হাওলাদারের লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর রুবেল হাওলাদারের লাশ উদ্ধার

Advertisement

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি এলাকায় স্থানীয় জেলে ও স্বজনরা সাগরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ খুঁজে পাওয়ার পর স্বজনরা জানালে তারা গিয়ে উদ্ধার করেন। 

মৃত রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়াসংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত হলে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। পরে স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলকে খুঁজে পাওয়া যায়নি।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান ও বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর জানান, কুয়াকাটার গঙ্গামতি এলাকা থেকে স্থানীয় জেলেরা লাশ উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিজ এলাকায় নিয়ে আসা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম