Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ ঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডবে আতঙ্ক

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম

নিজ ঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডবে আতঙ্ক

নিজ ঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডবে আতঙ্ক

Advertisement

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিটারি গ্রামে নিজ বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।  এ সময় দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে তার তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে কেউ তার কাছে যেতে সাহস পাননি। এমনকি ভয়ে তার স্ত্রী, মা-বোনও কাছে যেতে পারেননি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় বাসিন্দারা জানান, শামীম নিজেই তার বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগানোর পর তিনি দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে ঘরের সামনে অবস্থান নেন। তাকে আটকানোর চেষ্টা করলে আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। এতে এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং কেউ আগুন নেভাতে এগিয়ে যেতে পারেননি।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম