প্রতিবেশীর বাড়িতে নিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১
Advertisement
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীর বাড়িতে নিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ওই শিশুর নানি বাদী হয়ে দুইজনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ধর্ষণচেষ্টার সহায়তাকারী আলা মৃধাকে (৪৫) গ্রেফতার করেছে।
পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শিশুটি তার নানির বাড়িতে থাকে। বুধবার দুপুরে সে ঘরের বাহিরে খেলা করতে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নেয়। ঘরে কেউ না থাকার সুবাদে শহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করে এবং আলা মৃধা বাহির থেকে পাহারা দেয়। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয়রা ওই ঘরে ঢুকে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ ব্যবস্থায় মীমাংসার চেষ্টা করা হয় এবং আলা মৃধা শহিদুলকে পালিয়ে যেতে সহায়তা করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার সহায়তাকারীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
