Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মনপুরায় জোয়ারের পানিতে ভাসছেন আবাসন প্রকল্পের বাসিন্দারা

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

মনপুরায় জোয়ারের পানিতে ভাসছেন আবাসন প্রকল্পের বাসিন্দারা

পানিতে ভাসছে আবাসন প্রকল্পের ষাট কলোনির বাসিন্দারা। ছবি: যুগান্তর

Advertisement

ভোলার মনপুরায় জোয়ারে মেঘনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বুক পরিমাণ পানিতে ভাসছে আবাসন প্রকল্পের ষাট কলোনির বাসিন্দারা। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টায় কলোনির ভেতর জোয়ারের পানি প্রবেশ করলে এ ঘটনা ঘটে। 

এদিকে আজ দুপুরে রামনেওয়াজ লঞ্চঘাট ও তুলাতলী এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া কলাতলী ইউনিয়নের বেশিরভাগ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মনপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্বপাশে ষাট কলোনির বাসিন্দারা বুক পরিমাণ পানিতে ভাসছে। ঘর ছেড়ে বাসিন্দারা পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। একই অবস্থা রামনেওয়াজ লঞ্চঘাট, তুলাতলী ও বিচ্ছিন্ন চরকতালীর বাসিন্দাদের।  

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি মাসে ১৫ দিন তারা জোয়ারের পানিতে ভাসে। এতে তাদের দুর্ভোগের শেষ নাই। তারা অভিযোগ করেন, পাউবোর নতুন বেড়িবাঁধের ঠিকাদার পুরোনো বেড়িবাঁধটি কেটে দেওয়ায় এ দুর্ভোগে পড়েছেন তারা। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকোশলী মো. আসাফউদ্দৌলা জানান, জোয়ারের পানি বিপদসীমার নিচে রয়েছে। আবাসন প্রকল্পের ঘরে জোয়ারের পানি যাতে না ঢুকে সেই ব্যবস্থা করা হবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম