Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়াকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Advertisement

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম

বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়াকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহের নান্দাইলে এক সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

ভুক্তভোগী ওই নারী পরিবার নিয়ে গত তিন মাস ধরে আজিজুলের বাসায় ভাড়া থাকছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) সকালে বাড়িওয়ালা আজিজুল ওই নারীকে কৌশলে নিজের রুমে ডেকে নিয়ে দরজা আটকে দেন। এরপর পোশাক টেনে-হিঁচড়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যর্থ হয়ে আজিজুল তাকে মারধর শুরু করলে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত আজিজুল পালিয়ে যায়।

থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই আজিজুল মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারটিকে খুন ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছে বলে জানা গেছে। ফলে বর্তমানে স্বামী-সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই নারী। ঘটনার পর থেকে অভিযুক্ত আজিজুলের মোবাইল বন্ধ রয়েছে। 

এলাকাবাসী জানান, আজিজুল একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইতোপূর্বে তিনি এক নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেছিল। পূর্বের কোনো বিচার না হওয়ায় তিনি একের পর এক অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। 

অবিলম্বে এই লম্পট মাদক কারবারিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নন্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম