Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীনগর ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

Advertisement

Icon

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ এএম

শ্রীনগর ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খেলোয়ারসহ অন্তত ১০ গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় এ হামলার ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহত খেলোয়ারদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আহতরা খেলোয়ারা হলো কুকুটিয়া ইউনিয়ন ওয়ারিয়র্সের সুরদিয়া গ্রামের  আব্দুল কাদেরের ছেলে মঈনুল, পূর্ব মুন্সীয়া গ্রামের বশিরের ছেলে রায়হান,কালামের ছেলে রিসান, মোকাজ্জলের ছেলে অভি খান ও নাগরভাগ গ্রামের রিপন শেখের ছেলে সমিতসহ কমপক্ষে ১০ জন। 

 ঘটনাস্থলে  উপস্থিত পুলিশ, আনসার ও খেলা পরিচালনা কমিটির লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

খেলা পরিচালনা কমিটি সুত্রে জানা যায, শ্রীনগর স্টেডিয়ামে চলমান শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের শ্যামসিদ্দি ইউনিয়ন রয়েলেন্স ও কুকুটিয়া ইউনিয়ন ওয়ারিয়র্সের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলার শেষার্ধে সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ শ্যামসিদ্দি রয়েলেন্সের একজন খেলোয়ার কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়ার মঈনুলের জার্সি টেনে ধরে। এই নিয়ে দুই খেলোয়াড়ের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর ও শতাধিক সমর্থকরা মাঠে প্রবেশ করে  কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কুকুটিয়া ওয়ারিয়র্সের ৫ জন কেলোয়ারসহ অন্তত ১০ জন গুরুত্বর আহত হয। পরে পুলিশ,আনসার ও কমিটির লোকজন মাঠে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্তের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম