Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিঠামইন বিএনপির সভাপতি হত্যাকাণ্ডে ছাত্রদল নেতা বহিষ্কার

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

মিঠামইন বিএনপির সভাপতি হত্যাকাণ্ডে ছাত্রদল নেতা বহিষ্কার

মোকাররম হোসেন খো

Advertisement

কিশোরগঞ্জের মিঠামইন বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জনতার হাতে আটক হেলালের জবানবন্দিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকার নাম ওঠে এসেছে। এছাড়া পুলিশের হাতে আটক তিন আসামি খোকার স্বজনদের বাড়িতে তিন দিন অবস্থান করেছিলেন বলে এলাকাবাসীর কাছ থেকেও অভিযোগ পাওয়া গেছে।

নওশাদ বলেন, এসব অভিযোগ ওঠার পরও খোকা সংগঠনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। বরং তিনি আত্মগোপনে চলে গেছেন। এমন গুরুতর অভিযোগের কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে রোববার (১৯ জুলাই) কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোকাররম হোসেন খোকাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নওশাদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কারও বিষয়ে সংগঠন কখনো কোনো ধরনের ছাড় দেবে না।

গত ১৫ জুলাই রাত ৯টার দিকে মিঠামইন সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর নিহত হন। এ হত্যাকাণ্ডের পর ভাড়াটে খুনিদের মধ্যে থেকে বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলালকে (২৪) আটক করেন স্থানীয় জনতা।

পুলিশের কাছে হস্তান্তরের আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনি হেলাল উত্তেজিত জনতাকে জানান- খোকা নামে এক ব্যক্তি তাদের এ কিলিং মিশনে পাঠায়। এ সময় খোকার সঙ্গে আরও এক ব্যক্তি ছিলেন- যিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের জামিন করিয়ে আনেন।

কিলিং মিশনের অন্যতম সিরিয়াল কিলার হেলালের জনতার কাছে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভাইরাল হয়ে ওঠে। আর তখনই আত্মগোপনে চলে যান মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকা। 

জনতা হেলালকে পুলিশের কাছে হস্তান্তর করার পর ওই রাতেই পুলিশ জনতার সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিলকে (২৭) গ্রেফতার করে।

শনিবার (১৮ জুলাই) সকালে নিহত বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম