পাথরঘাটা যুগান্তর প্রতিনিধি জিয়াউল ইসলামের মায়ের ইন্তেকাল
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর বাদুরতলা এলাকার বাসিন্দা মরহুম আর্শ্বেদ আলী চৌকিদারের স্ত্রী এবং দৈনিক যুগান্তর পাথরঘাটা প্রতিনিধি ও পাথরঘাটা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজা মঙ্গলবার বেলা ১১টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে মরহুমার মৃত্যুতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন ও স্থানীয় বিশিষ্টজন গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
উল্লেখ্য, মরহুমা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
