Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম

পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

Advertisement

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাইসা (২) এবং রাফিয়া (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

নিহত রাইসা উপজেলার মৌশা গ্রামের কৃষক আমিনুর রহমানের মেয়ে এবং রাফিয়া তার চাচা আলিনুর রহমানের মেয়ে। একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুর পাড়ে চলে যায়; কিন্তু পরিবারের সদস্যরা তাদের সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব কাওসার বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

এদিকে একই পরিবারের দুই শিশুর অকাল মৃত্যুর খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি দুপুরে শোকার্ত পরিবারের বাড়িতে যান। তিনি শিশু দুটির পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!

এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম