Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

ফাইল ছবি

Advertisement

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক বিল তৈরির ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের জরুরি নির্দেশনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিদ্যুৎমন্ত্রীর নজরে আসে। পরে তিনি ভুক্তভোগী গ্রাহককে ফোন করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

ফোনে মন্ত্রী গ্রাহককে জানান, ইতোমধ্যে বিলটি সংশোধন করে সঠিক বিল পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো সমস্যা হলে সরাসরি কর্তৃপক্ষকে জানানোর জন্যও তিনি অনুরোধ করেন।

এর আগে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসে ওই বিল ইস্যু করা হয়। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী। ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এত বিপুল অঙ্কের বিলের বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে এক গণমাধ্যমে বলেন, গ্রাহকের মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যায়। এ কারণে অস্বাভাবিক বিলটি তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!

এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!

‘সংসারে উদাসীন’ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

‘সংসারে উদাসীন’ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

‘দারুণ ফিলিংস’— শাকিবের বাড়ির গেটে মূত্রত্যাগ করে আয়াশ

‘দারুণ ফিলিংস’— শাকিবের বাড়ির গেটে মূত্রত্যাগ করে আয়াশ

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

আরও পড়ুন

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

ভোজ্যতেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম