Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

আয়াশ প্রথম নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন।

Advertisement

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের বাড়ির সামনে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আনম আয়াশের মূত্রত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে আয়াশ প্রথম নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আনম আয়াশ সাকিবের বাড়ির সামনে দাঁড়িয়ে ‘দারুণ ফিলিংস’ উচ্চারণ করে একটি আঙুল উঁচিয়ে ইঙ্গিত প্রকাশ করছেন। এর আগে তিনি কাউকে দিয়ে বাড়িটির প্রধান ফটকে দাঁড়িয়ে নিজের মূত্রত্যাগের ভিডিওটি ধারণ করান।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সেটি ছড়িয়ে পড়ে। তার আগে রোববার রাতে জুলাই ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করতে মাগুরায় আসেন আয়াশ। বিভিন্ন কর্মসূচি শেষে রাতের দিকে তিনি সাকিব আল হাসানের বাড়ির সামনে যান। এরপরই ভিডিওটি ধারণ করা হয়। তবে ভিডিওটি কে ধারণ করেছেন, সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আয়াশ তার ফেসবুকে পোস্ট দেওয়া ভিডিওর সঙ্গে লিখেছেন, মাগুরা জেলায় আসব বলে, গত ১৯ তারিখ থেকে ২০ তারিখ বিকাল ৪টা পর্যন্ত, আমাকে মেরে ফেলার হাজারো হুমকি দিয়েছে মাগুরা জেলার নিষিদ্ধ লীগের কুকুরগুলোর লোকজন। নিষিদ্ধ সংগঠনের মাগুরার এমপি, খুনি সাকিব আল হাসানের বাড়িতে হিসু করেছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

লুটের সোনা বাঁটোয়ারা নিয়েই সাকের খুন

মাগুরায় যুবদল নেতা হত্যা লুটের সোনা বাঁটোয়ারা নিয়েই সাকের খুন

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ

সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম