‘দারুণ ফিলিংস’— শাকিবের বাড়ির গেটে মূত্রত্যাগ করে আয়াশ
Advertisement
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
ভিডিও থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের বাড়ির সামনে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আনম আয়াশের মূত্রত্যাগ করে বলেন, ‘দারুণ ফিলিংস’।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও আয়াশ প্রথম নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আনম আয়াশ সাকিবের বাড়ির সামনে দাঁড়িয়ে ‘দারুণ ফিলিংস’ উচ্চারণ করে একটি আঙুল উঁচিয়ে ইঙ্গিত প্রকাশ করছেন। এর আগে তিনি কাউকে দিয়ে বাড়িটির প্রধান ফটকে দাঁড়িয়ে নিজের মূত্রত্যাগের ভিডিওটি ধারণ করান।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সেটি ছড়িয়ে পড়ে। তার আগে রোববার রাতে জুলাই ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করতে মাগুরায় আসেন আয়াশ। বিভিন্ন কর্মসূচি শেষে রাতের দিকে তিনি সাকিব আল হাসানের বাড়ির সামনে যান। এরপরই ভিডিওটি ধারণ করা হয়। তবে ভিডিওটি কে ধারণ করেছেন, সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
আয়াশ তার ফেসবুকে পোস্ট দেওয়া ভিডিওর সঙ্গে লিখেছেন, মাগুরা জেলায় আসব বলে, গত ১৯ তারিখ থেকে ২০ তারিখ বিকাল ৪টা পর্যন্ত, আমাকে মেরে ফেলার হাজারো হুমকি দিয়েছে মাগুরা জেলার নিষিদ্ধ লীগের কুকুরগুলোর লোকজন। নিষিদ্ধ সংগঠনের মাগুরার এমপি, খুনি সাকিব আল হাসানের বাড়িতে হিসু করেছি।

