Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মমেক হাসপাতালে আগুন: তদন্ত কমিটির মেয়াদ বাড়ল আরও ৫ দিন

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

মমেক হাসপাতালে আগুন: তদন্ত কমিটির মেয়াদ বাড়ল আরও ৫ দিন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটে আগুন লাগে। ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হয়েছে। 

তদন্তকাজ শেষ না হওয়ায় তদন্ত কমিটির আহ্বায়কের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কমিটির মেয়াদ আরও ৫ কার্যদিবস বাড়ানো হয়। হাসপাতাল প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত এই কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসকে দ্বিতীয় ও উপবিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমানকে তৃতীয় সদস্য করা হয়েছিল।

কিন্তু এই কমিটি নিয়ে সমালোচনা হওয়ায় ১৬ সেপ্টেম্বর আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটিতেও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে প্রধান এবং হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়।

কমিটিকে আগুনের কারণ, কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্যসচিব ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তদন্তকাজ শেষ না হওয়ায় কমিটির প্রধান আরও পাঁচ কার্যদিবস সময় বাড়ানোর জন্য রোববার লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আরও ৫ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগী ও স্বজনদের অনেকে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম