চাঁদপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
Advertisement
চাঁদপুর ও মতলব প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
দণ্ডপ্রাপ্ত মো. অরুণ ভূইঁয়া (৫০)। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় মো. অরুণ ভূইঁয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত অরুণ ভূইঁয়া উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে বীজ পাহারা দেওয়ার জন্য যায়। কিছু সময় পর তাকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় ভাই। এ সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে অরুণ ভূইঁয়া। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদিকে ঘটনাটি জানায়, কারণ ওইদিন চিকিৎসার জন্য শিশুর বাবা-মা ঢাকায় ছিলেন। ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর বাবা মতলব উত্তর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মো. মোবারক আলী আসামিকে গ্রেফতার করে ওই বছরের ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি তিনি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে মামলাটি চলমান অবস্থায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলার স্বক্ষ্য গ্রহণ, আসামির অপরাধ স্বীকার করা ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।

-6a60ba24345ec.jpg)