Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম

থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: যুগান্তর

Advertisement

মানিকগঞ্জ সদর থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ওসি মনির হোসেনের অফিস কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় কক্ষে থাকা টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে সদর থানার ওসির কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তা থানার অন্য কোনো কক্ষে ছড়িয়ে পড়েনি। তবে ওসির কক্ষে থাকা টেলিভিশন, এসি এবং বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মানিকগঞ্জ সদর স্টেশনের অফিসার আদম আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষে থাকা একটি টেলিভিশন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় তা থানার অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি।

ওসি মনির হোসেন বলেন, আমি অফিস কক্ষ থেকে বের হয়ে পুলিশ অফিসে যাওয়ার কিছুক্ষণ পর খবর পাই আমার কক্ষে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি আমার অফিস কক্ষের সবকিছু পুড়ে গেছে। টিভি, এসি এবং অফিসের বিভিন্ন আসবাবপত্র আগুনে নষ্ট হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম