Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্ঘটনার পর লাশ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন তারই ছেলে

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

দুর্ঘটনার পর লাশ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন তারই ছেলে

দুর্ঘটনার পর লাশ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন তারই ছেলে

Advertisement

কিশোরগঞ্জ সার্কিট হাউসের অদূরে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সিমেন্টভর্তি একটি ট্রাকের চাপায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সেখানে লাশ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি আর কেউ নয়- তারই ছেলে।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের অদূরে জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিমেন্টভর্তি একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিন। খবর পেয়ে উদ্ধারকারী দলের সঙ্গে কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল সামসুল আলম গিয়ে দেখলেন নিহত ওই শিশু শিক্ষার্থী তারই সন্তান। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

কনস্টেবল সামসুল আলম পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার অধিবাসী।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সামসুল আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে জানতে পারে নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি আমাদের সবার চোখের জল ঝরাচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক  ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া জেলার পাকুন্দিয়া উপজেলার চিলাকারা এলাকায় বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৬০) নামে একটি পর্যটকবাহী মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

এদিকে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলী হাওড় পর্যটন এলাকার মোস্তাফিজ ঢাকার কাকারাইল এলাকার গোলাম কিবরিয়ার ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার অভিযানে অংশ নেয়।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

পাগলা মসজিদের দানবাক্স মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম