Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ নিয়ে আতঙ্ক, আড়াই ঘণ্টা পর মিলল পুরোনো কাপড়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ নিয়ে আতঙ্ক, আড়াই ঘণ্টা পর মিলল পুরোনো কাপড়

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে ইউনাইটেড ফিলিং স্টেশনে বোমা সন্দেহে তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত রাত পর্যন্ত এ আতঙ্ক থাকে।

খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব এবং পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক নয়; ছিল ছেঁড়া পুরোনো কাপড়। এছাড়া একটি পার্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে যায় এক নারী। ব্যাগটি দীর্ঘক্ষণ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন উপস্থিত পথচারী ও পাম্প কর্মচারীরা।

এ সময় স্থানীয়দের মধ্যে সন্দেহ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে রাখে। তারা নিরাপত্তার স্বার্থে পাম্পটির আশপাশের দোকানপাট বন্ধ করে দেয় এবং উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে পুরো এলাকা কর্ডন (ঘিরে) করে রাখে। এছাড়া নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। রাত ২টার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা শুরু করে। দিবাগত রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। ছিল ছেঁড়া পুরোনো কাপড়। এরপরই স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ব্যাগের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। তবে ব্যাগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তার স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, একটি পার্স ও ছেঁড়া কাপড়চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি এখানে ফেলে যাওয়া হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম