Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাপড় শুকাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর, মেয়ে আহত

Advertisement

Icon

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

কাপড় শুকাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর, মেয়ে আহত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সখিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেয়ে বিদ্যুৎস্পর্শে আহত হলেও তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

মৃত সখিনা বেগম কসবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজের পিয়ন আবদুল জলিলের স্ত্রী।

স্থানীয় সূত্র ও কসবা পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, বাড়ির পাশে বাজার এলাকার খোলা বিদ্যুতের তার থেকে নিজের অপর একটি ঘরে সংযোগ নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার কাপড় শুকাতে গিয়ে সখিনা বেগম ও তার মেয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সখিনা বেগমকে মৃত ঘোষণা করেন। মেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন।

কসবা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ফিরুজ হোসেন জানান, বাজারের খোলা বিদ্যুতের তার থেকে নিজ উদ্যোগে অন্য একটি ঘরে সংযোগ নেওয়া হয়েছিল। কাপড় শুকানোর সময় মা ও মেয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন। মেয়ে সুস্থ থাকলেও সখিনা বেগমের মৃত্যু হয়েছে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খাইরুল আলম মিঠু বলেন, হাসপাতালে আনার আগেই সখিনা বেগমের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছ থেকে জানা গেছে, বিদ্যুৎস্পর্শে পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল জলিলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি সখিনা বেগমকে বিয়ে করেন। তাদের পরিবারে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। সন্তানদের মধ্যে একজন প্রতিবন্ধী। সখিনার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম