Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুলাইয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৬৪ শতাংশের বেশি, মৃত্যু হয়েছে ২ জনের

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

জুলাইয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৬৪ শতাংশের বেশি, মৃত্যু হয়েছে ২ জনের

Advertisement

চট্টগ্রামে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৬ জন রোগী; যা চলতি বছরের মোট ডেঙ্গু রোগীর ৬৪ শতাংশের বেশি। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১০ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন। যার মধ্যে পুরুষ ৪৮০ জন, নারী ২১৬ জন এবং ১৩৮ জন শিশু রয়েছে।

অপরদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে একজন পুরুষ ও জুলাই মাসে দুইজন নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, মৌসুম অনুযায়ী এখন ডেঙ্গুর বংশ বিস্তারের সময়। এ কারণে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত বেশি হয়েছে। এজন্য সচেতনতার বিকল্প নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম