Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক স্বামীর ছোড়া পেট্রোলে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

Advertisement

Icon

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

সাবেক স্বামীর ছোড়া পেট্রোলে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

অভিযুক্ত মাহবুবুর রহমান।

Advertisement

দিনাজপুরের বিরলে সাবেক স্বামীর ছুড়ে দেওয়া পেট্রোলে দগ্ধ হয়ে সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামলী একই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শ্যামলী ও মাহবুবুর রহমানের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে শ্যামলী বাবার বাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাত ১১টার দিকে মাহবুবুর জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার হাতে থাকা পেট্রোল শ্যামলীর শরীরে ছুড়ে দিয়ে লাইটারের সাহায্যে আগুন ধরিয়ে দেন।

শ্যামলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মাহবুবুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তার মৃত্যু হয়। পরে তাকে পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার রাতেই বিরল থানা পুলিশ অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ওসি আনিছুর রহমান সরকার বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম