Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ফাইল ছবি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। 

এদিন প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন মা পারভীন আক্তার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর পুলিশ তাদের কারাগারে পাঠায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে তারা প্রায়ই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান। পরিবার তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। 

ঘটনার দিন সকালে দুই ভাই মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। পারভীন আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। একপর্যায়ে নিরুপায় হয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা দোষ স্বীকার করায় দুলাল ও মতি মিয়াকে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ ‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম