Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নবজাতকের মৃত্যু

ফেনীর হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

ফেনীর হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি

Advertisement

ফেনী শহরের আল-আকসা জেনারেল হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে হাসপাতালটিতে অভিযান চালান জেলার সিভিল সার্জন। এর আগে দুপুরে হাসপাতালটিতে অস্ত্রোপচার ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

অভিযানে হাসপাতালের লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র ও ওটির কার্যক্রম পর্যালোচনা করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ওটি বন্ধ ঘোষণা করা হয়।

সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এএসএম সোহরাব আল হোসাইন জানান, নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসায় অবহেলা বা ত্রুটি ছিল কিনা, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রসূতির পরিবারের অভিযোগ, দায়িত্বরত চিকিৎসক সময়মতো উপস্থিত না থাকায় দীর্ঘ অপেক্ষার পর একজন নার্স স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। পরে অস্ত্রোপচার করা হলে নবজাতকের মৃত্যু হয় এবং প্রসূতির অবস্থাও সংকটাপন্ন হয়ে পড়ে।

তবে হাসপাতালের পরিচালক মোহাম্মদ মমিন অভিযোগ অস্বীকার করে বলেন, গর্ভে থাকতেই শিশুটির শ্বাসজনিত জটিলতা ছিল। পরিবারের চাপে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হলেও পরিস্থিতি জটিল হওয়ায় চিকিৎসক এসে অস্ত্রোপচার করেন। চিকিৎসক বা নার্সের কোনো অবহেলা ছিল না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

ফেনীতে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম