‘ডেভিড ইমনের পর রায়হান-ইউসুফকে ধরতে মরিয়া প্রশাসন’—শীর্ষক সংবাদের প্রতিবাদ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৩১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে রোববার (২ আগস্ট) প্রকাশিত ‘ডেভিড ইমনের পর রায়হান-ইউসুফকে ধরতে মরিয়া প্রশাসন’ শীর্ষক সংবাদে ব্যবহৃত ছবি ও নিউজের প্রতিবাদ জানিয়েছেন মো. ইউসুফ।
লিখিত বক্তেব্যে মো. ইউসুফ জানান, প্রতিবেদনে তার ছবি ও পরিচয় ব্যবহার করে বলা হয়েছে, প্রশাসন তাকে খুঁজছে। কিন্তু প্রকৃত অর্থে সেই ইউসুফ তিনি নন। সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছবি ও নিউজ ছাপানোর কারণে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। এছাড়া প্রতিবেদনে তার ছেলেকে নিয়েও একটি মামলার বিষয়েও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: প্রশাসনের একটি সোর্স থেকে আলোচ্য ছবি ও তথ্য সরবরাহ করা হলেও পরবর্তীতে সেটি ভুল বলে জানানো হয়েছে। যাচাই-বাছাইয়ের পর অনলাইন থেকে সেই ছবি তুলে ফেলা হয়। এটি প্রতিবেদকের অনিচ্ছাকৃত একটি ভুল। এতে কারো বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই।
