Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তিতুমীর

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তিতুমীর

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Advertisement

রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার নীতিগত সংস্কার, কর-সুবিধা, অর্থায়ন, নিয়ন্ত্রণ শিথিলকরণ ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, কৃষিসহ বিভিন্নখাতে দেশি বিদেশি বিনিয়োগের পথে বড় বাধাগুলো ইতোমধ্যে দূর করা হয়েছে। এখন স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার (৪ আগস্ট) রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আয়োজিত আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইস কন্ট্যাক্ট নামের একটি প্রতিষ্ঠান যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

তিতুমীর বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুবিধায় পাঁচ বছরের কর অবকাঠামো ও অবকাশ ঘোষণা, ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ব্যাংক ও পুঁজিবাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্নখাতে পুণঃঅর্থায়ন কর্মসূচির পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার বিশেষ তহবিল রাখা হয়েছে। আলু, ভুট্টা, আম, লিচুসহ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উচ্চমূল্যের শিল্প গড়ে তোলার বড় সুযোগ রয়েছে।

উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, উদ্যোক্তাদের হয়রানি কমাতে কর, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। একই সঙ্গে রেল যোগাযোগ উন্নয়ন, বন্দর সংযোগ এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদনখাতে এসব সংস্কার সুবিধা দেবে। বিনিয়োগের অনুকুল পরিবেশ প্রসঙ্গে ড. তিতুমীর বলেন, সরকার বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এখন উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ স্থানীয় উদ্যোক্তারা এই সম্মেলনে অংশ গ্রহণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আরও পড়ুন

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম