Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগের মশাল মিছিল, অটোরিকশা থেকে ১০ শিশুসহ আটক ১৫

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

আ.লীগের মশাল মিছিল, অটোরিকশা থেকে ১০ শিশুসহ আটক ১৫

Advertisement

রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর ১০ শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় রোববার (২৯ নভেম্বর) সকালে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে আটক ব্যক্তিদের মধ্যে ৫ প্রাপ্তবয়স্ককে আসামি দেখানো হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, তারা খবর পান যে মিছিলটি গোপালপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে হবে। তাই পুলিশ সেখানে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে তারা কয়েক মিনিট মিছিল করে পালিয়ে যান।

তিনি আরও জানান, যেহেতু ওই নেতাকর্মীরা গোপালপুর থেকে হুজরাপুরে গিয়েছিলেন, তাই পুলিশের ধারণা ছিল তারা আবার একই পথে ফিরবেন। এ জন্য পুলিশ রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান নেয়। মিছিল শেষে ওই ১৫ জন দুটি অটোরিকশায় ফিরছিলেন। তখন তাদের আটক করা হয়।

পুলিশের তালিকায় দেখা গেছে, আটক ১৫ জনের মধ্যে ১০ জনেরই বয়স ১৮ বছরের কম। প্রাপ্তবয়স্ক পাঁচজন হলেন-উপজেলার ইদলপুরের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুরের মো. হামিদ (২১), মাধবপুরের আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।

গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞা বলেন, মশাল মিছিলের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। জন্মনিবন্ধন দেখে বয়স যাচাইয়ের পর ৫ জন প্রাপ্তবয়স্ক পাওয়া গেছে। সবাইকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। শিশুদের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর...

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর...

আরও পড়ুন

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

গোপালগঞ্জে হাত দিয়ে পেট চেপে হেঁটে বাড়ি ফিরলেন প্রসূতি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটা সেই এসআই প্রত্যাহার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটা সেই এসআই প্রত্যাহার

সিএমপির ৬ উপকমিশনারের দায়িত্ব রদবদল

সিএমপির ৬ উপকমিশনারের দায়িত্ব রদবদল

রাজশাহীতে নগর ভবনে ককটেল ও ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

রাজশাহীতে নগর ভবনে ককটেল ও ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম