সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ আদেশ জারি করেন।
|
ফলো করুন |
|
|---|---|
ছয় উপকমিশনারের দায়িত্বে রদবদল এনেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
রোববার (২৯ নভেম্বর) বিকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ আদেশ জারি করেন।
সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, সিএমপি থেকে দুই উপ- কমিশনারের বদলি হয়েছে, দুই জন নতুন এসেছেন। এ কারণে নিয়মিত বদলির অংশ হিসেবে এসব পদায়ন হয়েছে।
আদেশ অনুযায়ী, উত্তর বিভাগের উপ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের পদায়ন করা হয়েছে। উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মো. আরেফীন জুয়েলকে।
পশ্চিম বিভাগের উপ-কমিশনার আলমগীর হোসেনকে বন্দর বিভাগে এবং এ বিভাগের দায়িত্বে থাকা মো. আমিরুল ইসলামকে অ্যাস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া অ্যাস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম বিভাগে পদায়ন করা হয়েছে।
এদিকে ট্রাফিক পশ্চিম বিভাগের উপ কমিশনার নিস্কৃতি চাকমাকে বন্দর বিভাগেরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

