Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি, শোকজ

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি, শোকজ

শওকত ইমরান

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। তাকে দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে এ তথ্য পাওয়া গেছে।

বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ জানান, ফেসবুকে এক নারীর সঙ্গে শওকত ইমরানের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল ও এক ব্যাংকারকে অপহরণের পর টাকা ছিনিয়ে নেওয়ার মামলা হওয়ায় কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ফোন বন্ধ থাকায় শওকত ইমরানের বক্তব্য পাওয়া যায়নি।

শওকত ইমরানকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে- তার বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থি কাজে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপির স্থানীয় নেতারা জানান, বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে নিয়ে নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকে এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। এছাড়া তার বিরুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক ব্যাংকারকে অপহরণ করে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে বিকাশে আরও টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরপর দুটি গুরুতর অপরাধের সঙ্গে জড়িত হওয়ায় শওকত ইমরানের বিরুদ্ধে কেন্দ্র থেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম