Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যমুনায় ভেসে যাওয়া দুই ভাইয়ের লাশ উদ্ধার

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

যমুনায় ভেসে যাওয়া দুই ভাইয়ের লাশ উদ্ধার

গোসল করতে নেমে একপর্যায়ে দুজনই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়।

Advertisement

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকা থেকে বিনয় রায়ের (১৫) লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকারের (১৪) লাশ উদ্ধার করা হয়।

নিহত বিনয় রায় (১৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে এবং প্রভাত সরকার (১৪) গাজীপুর সদর উপজেলার মিতুলাল সরকারের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই স্কুলশিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে তারা। একপর্যায়ে দুজনই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাননি। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকালে ডুবুরি দল প্রভাত সরকারের লাশ উদ্ধার করে। আলো স্বল্পতার কারণে সন্ধ্যার পর আনুষ্ঠানিক উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে স্থানীয়রা ডিঙি নৌকা নিয়ে নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন।

এ অবস্থায় বুধবার বিকাল ৩টার দিকে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকায় বিনয় রায়ের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নৌপুলিশ স্পিডবোটযোগে সেখানে গিয়ে লাশটি নিজেদের হেফাজতে নেয়।

কাজিরহাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, দুই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম