Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণের শঙ্কা, কটিয়াদীতে দুই জমির মালিক গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণের শঙ্কা, কটিয়াদীতে দুই জমির মালিক গ্রেফতার

Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের হাই-প্রেসার লাইনে অবৈধ সংযোগ দিয়ে একটি চুনাপাথর কারখানায় গ্যাস সরবরাহের ঘটনায় দুই জমির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার কাজিরচর এলাকায় তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১ হাজার পিএসআইজি হাই-প্রেসার লাইনে দুষ্কৃতকারী চক্র অবৈধভাবে একটি চুনাপাথর কারখানায় গ্যাস সংযোগ নেয়। অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থলে গ্যাস লিকেজ দেখা দেয়, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপচয়ও হয়।

এ ঘটনায় গত ৩ আগস্ট কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তিতাস গ্যাসের আঞ্চলিক অপারেশন বিভাগ, আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগ (ময়মনসিংহ) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ দল অংশ নেয়। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পরে অভিযোগের ভিত্তিতে ৪ আগস্ট কটিয়াদী থানায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ সংশ্লিষ্ট চুনাপাথর কারখানার দুই জমির মালিক—সুলতান উদ্দিন আকন্দ ও সুমন মিয়াকে গ্রেফতার করেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার অপর আসামি চুনাপাথর কারখানার মালিককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, গত ৫ আগস্ট গ্যাস লাইনের লিকেজ মেরামত করা হয়েছে এবং গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস

রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

তিতাসের জরুরি বার্তা

তিতাসের জরুরি বার্তা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম