Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Advertisement

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:৫৭ এএম

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

Advertisement

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী (কিশোর) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৫ টার দিকে ও রাত ৭ টার দিকে কালিহাতীর কুরুয়া ও কস্তুরিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত কিশোররা হলেন— উপজেলা আউলিয়াবাদ গ্রামের এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী রায়হান (১৬) ও একই উপজেলার কুরুয়া গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া রায়হান সন্ধ্যা ৭ টার দিকে কস্তুরিপাড়া স্কুল মাঠে ফুটবল খেলা দেখে বাড়িতে যাচ্ছিলেন। পথে কস্তুরিপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেল সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আঘাত পান। পরে কালিহাতী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

অপরদিকে ইমন তালুকদার বিকাল ৫ টার দিকে বেড়াতে বের হয়ে উপজেলা কুরুয়া এলাকায় সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। টাঙ্গাইল নেওয়ার পথে সে মারা যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ট্রাক মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ লেখা পর্যন্ত রাত ৮টা ৫৪ মিনিটে রায়হানের লাশ হাসপাতালে রয়েছে বলে কালিহাতী থানার এসআই আব্দুল রহমান জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম