Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজার সৈকতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

কক্সবাজার সৈকতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ইয়াছিন আরাফা

Advertisement

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ইয়াছিন আরাফাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে শহরের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াছিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

সৈকতে দায়িত্বে থাকা সি-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে ফুটবল খেলতে আসে ইয়াছিন আরাফাত। ফুটবল খেলা শেষে একপর্যায়ে বন্ধুরা মিলে সমুদ্রে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান ইয়াছিন।

বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বে থাকা লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াছিন আরাফাতকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে ইয়াছিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক পশলা বৃষ্টিতেই হাঁটুপানি, পুরোনো রূপে কক্সবাজার শহর

এক পশলা বৃষ্টিতেই হাঁটুপানি, পুরোনো রূপে কক্সবাজার শহর

হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী

হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী

কক্সবাজারে জুলাইযোদ্ধা খুন

কক্সবাজারে জুলাইযোদ্ধা খুন

সীমান্ত সুরক্ষিত রেখে বিজিবি নির্বাচনি দায়িত্বে নামছে

কক্সবাজারে উচ্চপর্যায়ের বৈঠক সীমান্ত সুরক্ষিত রেখে বিজিবি নির্বাচনি দায়িত্বে নামছে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম