Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে উচ্চপর্যায়ের বৈঠক

সীমান্ত সুরক্ষিত রেখে বিজিবি নির্বাচনি দায়িত্বে নামছে

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২২ এএম

সীমান্ত সুরক্ষিত রেখে বিজিবি নির্বাচনি দায়িত্বে নামছে

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উচ্চপর্যায়ের বৈঠক। ছবি: যুগান্তর

Advertisement

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত সব দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ প্রস্তুত। ভোটাররা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে বিজিবি অন্যসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রেখেই বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। 

সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী কক্সবাজার সফর করছেন। সোমবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবি মহাপরিচালকের সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, বাংলাদেশ কোস্ট গার্ড, ডিজিএফআই ও এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিবির কক্সবাজার রিজিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজার সৈকতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সৈকতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এক পশলা বৃষ্টিতেই হাঁটুপানি, পুরোনো রূপে কক্সবাজার শহর

এক পশলা বৃষ্টিতেই হাঁটুপানি, পুরোনো রূপে কক্সবাজার শহর

হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী

হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী

কক্সবাজারে জুলাইযোদ্ধা খুন

কক্সবাজারে জুলাইযোদ্ধা খুন

আরও পড়ুন

ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে গরু-মহিষ

ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে গরু-মহিষ

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম