Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

Advertisement

জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার চর লক্ষ্মীদিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মোজাম্মেল হক স্বপন (৪৬), আপন মিয়া (৪৩) ও রিপন মিয়া (৪১)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আবু বকর সিদ্দিক (৭১), কাঞ্চন মিয়া (৩৬), রুবেল (২৯), পারভেজ (৩১), মোফাজ্জল হোসেন (৫৬), কাশিদ (৫৯), আল-আমিন (৩১), সুমন মিয়া (৩৬), নয়ন মিয়া (২৯) ও আসাদুল (২৯)।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া রিপন মিয়া ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসাদুল বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কৃষক শফিকুল ইসলাম সবির পরিবারের সঙ্গে অভিযুক্ত তিন ভাই স্বপন, আপন ও রিপনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ের একটি কাপড়ের দোকানে অবস্থানকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সবির ওপর অতর্কিত হামলা চালায়। ধারাল অস্ত্রের উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এএম আমানউল্লাহ বাদল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

শেষ বয়সে নিজের বাড়িতেই পরবাসী মা, মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

শেষ বয়সে নিজের বাড়িতেই পরবাসী মা, মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আরও পড়ুন

ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে গরু-মহিষ

ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে গরু-মহিষ

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম