Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জে খামারে সাবেক পুলিশ সদস্যের লাশ

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০৭ এএম

কিশোরগঞ্জে খামারে সাবেক পুলিশ সদস্যের লাশ

অনিক মিয়া । ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জে নিজের মৎস্য খামার থেকে নাজমুল আলম ওরফে অনিক মিয়া (৩৫) নামে সাবেক এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জের বেরুয়াইল এলাকার মৎস্য খামার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কয়েক বছর আগে তিনি পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। 

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রতিদিনের মতো তার নিজ মৎস্য খামারের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান অনিক মিয়া। সন্ধ্যার পরও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ওই মৎস্য খামারে যান। সেখানে গিয়ে দেখতে পান এক জায়গায় কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে। তারপর আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে মৎস্য খামারের পানিতে তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

মণ্ডপজুড়ে হারানো গ্রামবাংলার মুগ্ধতা

মণ্ডপজুড়ে হারানো গ্রামবাংলার মুগ্ধতা

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম