Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্মমতার শিকার প্রাইভেট কার চালক

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

নির্মমতার শিকার প্রাইভেট কার চালক

Advertisement

মহাসড়কে বিকল হয়ে পড়েছিল একটি প্রাইভেট কার। সেটি মেরামতের সময় পেছন থেকে ধাক্কা দেয় একটি দ্রুতগতির ট্রাক। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে ধরতে দৌড় দেন প্রাইভেটকার চালক মাসুম হাওলাদার (৩২)। চলন্ত ট্রাকে ওঠার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। ট্রাকচালকের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

শুক্রবার (৭ আগস্ট) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর নতুন মুহুরীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

মাসুম ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকার চাঁন মিয়া হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার নতুন মুহুরীগঞ্জ হাইওয়ে এলাকায় হঠাৎ বিকল হয়ে যায়। মহাসড়কের ওপর গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন চালক মাসুম। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত ট্রাক প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। তখন গাড়িতে দুই যাত্রী ছিল।

ধাক্কার পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মাসুম ট্রাকচালককে আটক করতে দৌড়ে গিয়ে চলন্ত ট্রাকে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ট্রাকের সঙ্গে ঝুলে পড়লে চালক তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেন বলে পুলিশ জানিয়েছে। এরপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ঘাতক ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ও ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, অজ্ঞাত ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

ফেনীতে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম